ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খাগড়াছড়িতে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১০:২৮ এএম
X

খাগড়াছড়িতে পৃথক ঘটনায় গৃহবধূসহ দু'জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে মানিকছড়ি উপজেলার পূর্ব গচ্চাবিল এলাকার বসত বাড়ি থেকে গৃহবধূ মাহিনূর আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্বজন ও পুলিশ জানায়, সন্ধ্যায় মাহিনুর ও তাঁর স্বামী আবুল কালামের মধ্যে ঝগড়ার একপর্যায়ে কোদাল নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে মাথায় আঘাত লাগে। এতে সাথে মাটিতে লুটে পড়ে মাহিনুর। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আবুল কালামকে আটক করেছে পুলিশ। 

অন্যদিকে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলা শহরের খাগড়াছড়ি গেইট এলাকায় সদর রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের পুকুরে ভাসমান অবস্থায় কৃষ্ণ দে নামে এক পরিবহন শ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত কৃষ্ণ খাগড়াছড়ি-রাঙামাটি রুটে চলাচলকারী বাসের কলারম্যান ছিলেন। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু বলেন, 'আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।'

এনএম/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝