ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইসলামপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ; তিন যুবকের মৃত্যুদণ্ড
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১০:২৭ পিএম
X

জামালপুরের ইসলামপুরে ১৬ বছর বয়সী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে কিশোরীর নিজ ইচ্ছায় শারীরিক সম্পর্কে মিলিত হওয়ায় প্রেমিককে বেকসুর খালাস দেওয়া হয়।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১'র বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ এলাকার আব্দুস সোবহানের ছেলে শিপন, সিদ্দিক মোল্লার ছেলে ইব্রাহিম ও আরমান আলীর ছেলে ইউসুফ আলী।

খালাসপ্রাপ্ত যুবক একই এলাকার মুনতাজের ছেলে সাদিক।

মামলার বিবরণে জানা যায়, শিলদহ এলাকার ১৬ বছরের কিশোরীর সাথে একই এলাকার সাদিকের প্রেমের সম্পর্ক ছিলো। ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে সাদিক ওই কিশোরীকে বাড়ির পাশের ক্ষেতে ডেকে নিয়ে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়।

এ সময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা শিপন, ইব্রাহীম ও ইউসুফ সেখানে উপস্থিত হলে সাদিক দৌঁড়ে পালিয়ে যায়। বিষয়টি এলাকার লোকজনকে জানিয়ে দেবে—এ ভয় দেখিয়ে ওই তিনজন কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে।

ঘটনার কিছুদিন পর ৫ মে ধর্ষণের শিকার কিশোরীর বাবা বাদী হয়ে সাদিকসহ চারজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. ফজলুল হক জানান, মামলায় ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামীদের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। বিচারক তিনজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ডাদেশ প্রদান করেন।

তবে ধর্ষিতা নিজের সম্মতিতেই প্রেমিক সাদিকের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল—মর্মে জবানবন্দি দেওয়ায় আদালত আসামী সাদিককে বেকসুর খালাস দেন।

জেডজেড/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝