ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শ্রীনগরে পৃথক অভিযানে গ্রেপ্তার ৪, উদ্ধার গাঁজা গাছ-চোরাই অটোরিকশা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৮:২০ পিএম
X

মুন্সীগঞ্জের শ্রীনগরে পৃথক বিশেষ অভিযানে মাদক চাষ, পর্নোগ্রাফি ও ধর্ষণচেষ্টা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গাঁজা গাছ, পর্নোগ্রাফি সংক্রান্ত আলামত ও একটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শ্রীনগর থানার এসআই মো. রিপন আহমেদের নেতৃত্বে পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার পুকুরপাড় থেকে চাষ করা ছয়টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধার গাঁজা গাছের আনুমানিক মূল্য প্রায় ৬ হাজার টাকা।

একই রাতে রাত ২টার দিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তের নেতৃত্বে পূর্ব কামারখোলা এলাকায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি ও ধর্ষণচেষ্টা মামলায় হাশেন শেখ (৪৭) ও শিরিনা বেগমকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়। পুলিশের দাবি, জব্দকৃত ডিভাইসগুলোতে মামলার গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে।

এদিকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এসআই মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পূর্ব মধ্য কামারগাঁও এলাকায় অভিযান চালিয়ে রুবেল দেওয়ান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এইচআইএল/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝