ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কালীগঞ্জে দুই মাদকসেবীর কারাদণ্ড, চোলাইমদসহ আটক ১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৮:১৫ পিএম
X

গাজীপুরের কালীগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে চোলাইমদসহ এক কারবারিকে আটক করে মামলা দায়ের করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ছৈলার মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

অভিযানে মাদক সেবনের দায়ে বক্তারপুর ইউনিয়নের ফুলদী উত্তরপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে রোমান শেখ (২৮) এবং আম্বর আলী শেখের ছেলে রোমান শেখকে (২৭) আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এসআই হাবিবুর রহমান। বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম।

এদিকে পৃথক আরেকটি অভিযানে কালীগঞ্জ থানার পুলিশ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে পিন্টু গমেজ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১২ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত প্রায় ১১টার দিকে কালীগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো. ইব্রাহীম শেখ অভিযানটি পরিচালনা করেন। আটক পিন্টু গমেজ তুমুলিয়া এলাকার বাসিন্দা ও লুকাশ গমেজের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

আরএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝