ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফুলবাড়ীতে ৩০ লাখ টাকার ভারতীয় প্যান্ট পিস জব্দ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৮:০৭ পিএম
X

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় প্যান্ট পিস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, চোরাকারবারিদের একটি দল অবৈধভাবে ভারতীয় প্যান্ট পিসের বড় একটি চালান সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আনার চেষ্টা করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭টার দিকে উপজেলার ঘাঘলা বাজার এলাকায় অভিযান চালায় লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টিম।

অভিযান চলাকালে ব্যাটারিচালিত অটোরিকশায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখে বিজিবি সদস্যরা থামার সংকেত দেন। এ সময় চোরাকারবারিরা অটোরিকশা ও মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১ হাজার ৫০০ মিটার ভারতীয় প্যান্ট পিস জব্দ করা হয়।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন জানিয়েছে, জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানবপাচার প্রতিরোধে বিজিবি সর্বদা আপসহীন। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবি সতর্ক ও দৃঢ় প্রতিজ্ঞ।”

তিনি আরও বলেন, সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসিআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝