টানা তিন দফায় মোট ১৩২ টাকা বৃদ্ধির পর এবার জেট ফুয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭.০৮ টাকা থেকে কমিয়ে ২০৫.৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, প্রতি লিটারে দাম কমেছে প্রায় ২২ টাকা।
বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয় বিইআরসি।
এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১.৪৮০৬ মার্কিন ডলার থেকে কমিয়ে ১.৩৩৮৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, নতুন এই দাম ৭ মে রাত থেকেই কার্যকর হবে।
আরএন