ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বসুন্ধরার বাসিন্দারা এলাকাটি ডিএনসিসি'র অধীন না করার আহ্বান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৩:০৪ পিএম
ফাইল ছবি
X
Advertisement

ফাইল ছবি

রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নিয়ন্ত্রণে যেতে চান না। এলাকাটি একটি স্পেশালাইজড সিটি হিসাবে এখানকার বাসিন্দারা নিশ্চিত নিরাপত্তাসহ আধুনিক সকল নাগরিক সুযোগ-সুবিধা ভোগ করছেন।

এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ও সংসদ সদস্য মুজিবুর রহমান ইকবাল এবং মহাসচিব ক্যাপ্টেন (অব.) শেখ রেজা বুধবার (০৬ মে) ডিএনসিসি'র প্রশাসকের কাছে চিঠি দিয়ে এখানকার বাসিন্দাদের আপত্তি জানিয়েছেন।

তারা ডিএনসিসি কর্তৃক এলাকার প্লট ও ফ্ল্যাট মালিক এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে হোল্ডিং ট্যাক্স ও সার্ভিস চার্জ পরিশোধের যে নোটিশ দিয়েছে, তার বিরোধিতা করেন এবং নোটিশটি প্রত্যাহার করার দাবি জানান। 

তারা এলাকাটির ঐতিহ্য, নিরাপত্তা ও নাগরিক সুযোগ-সুবিধা সুনিশ্চিত করার প্রেক্ষিতে এলাকাটি ডিএনসিসি'র আওতাভুক্ত না করার অনুরোধ জানিয়েছেন।

এমএ 

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement