ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১০:১১ এএম আপডেট: ০৭.০৫.২০২৬ ১০:২৬ এএম
X

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ'র এক কর্মী নিহতের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে পানছড়ি-লোগাং সড়কের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমনের বাড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকায়।

জানা যায়, সকালে পানছড়ি-লোগাং সড়কের ইসলামপুর অংশে দাঁড়িয়ে ছিল ইমন। এ সময় অটোরিকশায় করে এসে প্রতিপক্ষের অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গণতান্ত্রিক ইউপিডিএফ'র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমর জ্যোতি চাকমা বলেন, 'নিহত ইমন তাদের সহযোগী কর্মী ছিলেন। পারিবারিক কারণে সে এলাকায় অবস্থান করছিল। এ হত্যাকাণ্ডের জন্য প্রসীত খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফ দায়ী।

তবে ইউপিডিএফ প্রসীতের মুখপাত্র এ অভিযোগ অস্বীকার করেছেন। 

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এনএম/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝