ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কলকাতায় শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১০:০০ এএম
X

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথ রাথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার কলকাতার মধ্যমগ্রামে এ ঘটনা ঘটে।

সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, চন্দ্রনাথ রাথ এবং তার সঙ্গে আরেকজন গাড়িতে করে যাচ্ছিলেন। এ সময় তাদের গাড়ির সঙ্গে সঙ্গে যায় হত্যাকারীরা।

চন্দ্রনাথের গাড়ি একটু ধীর হওয়ার পরই তাকে লক্ষ্য করে চারটি গুলি ছোড়ে আততায়ীরা৷ যার তিনটি চন্দ্রনাথের শরীরে লাগে। তার সাথে থাকা অপরজন গুলিতে আহত হন৷ তাকে চিকিৎসার জন্য হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

গত ০৪ মে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়৷ এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রথমবারের মতো রাজ্যটিতে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। আর এই সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর দায়িত্ব নেওয়ার কথা৷ তার আগেই ঘটল এ হত্যাকাণ্ডের ঘটনা। 

চন্দ্রনাথ শুভেন্দুর কাছের লোকদের একজন ছিলেন। তিনি বেশ কিছু বছর ধরেই শুভেন্দুর সহকারী হিসেবে কাজ করছিলেন।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝