জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে সোহেল মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মে) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নাজিরপুর-বাহাদুরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহেল মিয়া ওই এলাকার শুকুর মাহমুদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল মিয়া ভুট্টাক্ষেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি মাঠেই অবস্থান করছিলেন। একপর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেডজেড/এসআর