ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
“স্বাধীনতাবিরোধীরা আর কখনো ক্ষমতা দখল করতে পারবে না”
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৮:৫৬ পিএম
X

স্বাধীনতা বিরোধী ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, স্বাধীনতাবিরোধীরা আর কখনো ক্ষমতা দখল করতে পারবে না।

বুধবার বিকেলে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, অতীতে দীর্ঘ সময় ধরে একটি ফ্যাসিবাদী সরকার দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে জনগণের অধিকার কেড়ে নিয়েছিল। ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে তারা রাষ্ট্রের বিভিন্ন খাতে দুর্নীতি, লুটপাট এবং সামাজিক অবক্ষয় সৃষ্টি করেছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী নিজেদের অপকর্ম বৈধ করার চেষ্টা করেছে এবং দেশকে বিভাজনের পথে ঠেলে দিয়েছে। এর ফলে সমাজে নৈতিক অবক্ষয়, লোভ-লালসা ও অপরাধ প্রবণতা বেড়েছে।

তিনি আরও বলেন, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে হত্যাযজ্ঞ, গুম, খুন ও নির্যাতনে জড়িত ছিল—তাদের উত্তরসূরিরা এখনও বিভিন্নভাবে রাষ্ট্রবিরোধী অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মহসীন মিয়াসহ আরও অনেকে।

এর আগে গজারিয়া উপজেলায় মুক্তিযোদ্ধাদের সঙ্গেও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি।

এমএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝