কুষ্টিয়ার দৌলতপুরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে রহিবুল (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মে) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার জয়রামপুর এলাকার ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিবুল উপজেলার তারাগুনিয়া ফারাকপুর হিসনাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালের দিকে মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে নিহতের লাশ উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এবং মাইক্রোবাসটি আটক করে দৌলতপুর থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
এসআই/এসআর