ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কাপ্তাই হ্রদের নাব্যতা ফিরিয়ে আনতে হ্রদ খননের কাজ শুরু হবে: রাঙামাটিতে প্রতিমন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৪:৪৯ পিএম
X

রাঙামাটির কাপ্তাই হ্রদের নাব্যতা ফিরিয়ে আনতে হ্রদ খননের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেন, হ্রদ খননের সম্ভাব্যতা যাচাই-বাছাই শেষে সঠিক সময়ে খননের কাজ শুরু করা হবে।

বুধবার মৎস্য উৎপাদন বৃদ্ধি, প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর উদ্যোগে কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্তকরণ এবং মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. ইমাম উদ্দীন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, বিজিবি রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দিক আলম, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোবারক হোসেন, রাঙামাটি পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার বি. এম. নুরুজ্জামান প্রমুখ।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, কাপ্তাই হ্রদের মৎস্যভাণ্ডার হিসেবে ঐতিহ্য রয়েছে। তাই এই তিন মাস মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। কাপ্তাই হ্রদকে দূষণমুক্ত রাখতে সবাইকে সচেতন হতে হবে। এই হ্রদ যাতে দূষিত না হয়, সে জন্য সর্বাত্মক গুরুত্ব দিতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে কাপ্তাই হ্রদ দূষণমুক্ত রাখা সম্ভব।

সরকার ইতিমধ্যে কৃষকদের জন্য ফ্যামিলি কার্ড চালু করেছে। আপনারাও কৃষক কার্ডের আওতায় আসবেন এবং ঋণ সুবিধা পাবেন। কৃষক কার্ডে দশটি ক্যাটাগরি রয়েছে। তিনি বলেন, সবার আগে বাংলাদেশ—দেশপ্রেমকে বুকে ধারণ করতে হবে।

এসকে/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝