ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভোলায় বিএনপি নেতার মুক্তির দাবিতে সড়ক অবরোধ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৪:২২ পিএম
X
Advertisement

আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজাসহ আটক বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. জাকির হোসেন ফরাজির মুক্তির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। 

বুধবার দুপুরে ভোলার বাংলাবাজার এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করা হলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, জাকির হোসেনকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় ফাঁসানো হয়েছে। তারা বলেছেন, জাকির হোসেন আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এলাকায় তার জনপ্রিয়তা থাকায় পরিকল্পিতভাবে তাকে হেয় প্রতিপন্ন করতে গ্রেপ্তার করা হয়েছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম জানান, এমন খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এর আগে সোমবার রাতে মেঘনা নদীতে যাত্রীবাহী কর্ণফুলী-১৩ লঞ্চে অভিযান চালায় কোস্ট গার্ড। এসময় একটি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গুলি ও ২ কেজি গাঁজাসহ মো. জাকির হোসেন ফরাজিকে আটক করে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়। 

মঙ্গলবার দুপুরে সদর থানার সামনে তার মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিও পালন করা হয়।

এএম/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement