ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৪:১৪ পিএম
X

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (৬ মে) সকালে তিনি উখিয়ার আর্মি ক্যাম্পের আওতাধীন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ পরিদর্শন করেন। এ সময় ক্যাম্পে চলমান খাদ্য বিতরণ, এলপিজি সরবরাহ, চিকিৎসা সেবা, শিক্ষা কার্যক্রম এবং নারীদের দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

সকাল ১১টার দিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) অর্থায়নে পরিচালিত ই-ভাউচার সেন্টার পরিদর্শন করেন। সেখানে তিনি ডিজিটাল ভাউচারের মাধ্যমে খাদ্য সংগ্রহ প্রক্রিয়া ও চলমান সেবা কার্যক্রম সম্পর্কে অবগত হন। পাশাপাশি খাদ্য সংগ্রহ করতে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

পরে তিনি এলপিজি বিতরণ কেন্দ্র পরিদর্শন করে গ্যাস সিলিন্ডার বিতরণ ও নিরাপদ ব্যবহারের বিষয়টি সম্পর্কে ধারণা নেন।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি ক্যাম্প-৪-এর ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। এ সময় রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, সেবা কার্যক্রম এবং প্রত্যাবাসন নিয়ে কথা হয়। প্রতিনিধিরা দ্রুত নিজ দেশে ফিরে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এবং এ প্রক্রিয়ায় আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন।

পরবর্তীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটি আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা পরিচালিত হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবার মান সম্পর্কে খোঁজ নেন।

এছাড়া তিনি একটি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করে শিশুদের পাঠদান পদ্ধতি ও শিক্ষার মান পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে নারী দক্ষতা উন্নয়ন ও স্বাস্থ্যবিধি সামগ্রী উৎপাদন কেন্দ্র পরিদর্শন করে নারীদের প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে অবগত হন।

পরিদর্শনকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা এবং বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এফএ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝