ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চিরিরবন্দরে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ২:৩১ পিএম
X

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম ইন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ রেজাউল করিমের সঞ্চালোচনায় বিশেষ অতিথি ছিলেন- দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, পার্টনার প্রকল্পের দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, উপজেলা প্রাণি সম্পদ অফিসার মো. রায়হান আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সুমি আক্তার, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আহসান হাবিব, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক অধ্যক্ষ মমিনুল ইসলাম মমিন।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা। 

কংগ্রেসে সরকারি কর্মকর্তা, কৃষক-কৃষাণী, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, ঈমাম, পুরোহিত, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝