ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দৌলতপুরে পল্লী চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১০:৪৪ পিএম
X

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদরগা এলাকার জয়ভোগায় পল্লী চিকিৎসক ও ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীরের ওপর হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় বক্তব্য দেন আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় সহ-সভাপতি মো. সুমন আলী, দৌলতপুর উপজেলা শাখার সভাপতি মো. সাইফুল ইসলাম (শাহীন), সমাজসেবক ও বিএনপি নেতা মো. নিজামুদ্দিন, আব্দুর রশিদ মাস্টার ও মো. আবু সাঈদ।

বক্তারা অভিযোগ করেন, গত ২৯ এপ্রিল রাতে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে একদল দুর্বৃত্ত জাহাঙ্গীরের ওপর হামলা চালায়। এ সময় তার কাছ থেকে রেজিস্ট্রির প্রায় ৯ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে মারধর করে গুরুতর জখম করা হয়। হামলায় তার পা ভেঙে যায় বলে জানা গেছে।

এ ঘটনায় জাহাঙ্গীরের ভাই মো. আবু সাঈদ বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করেছেন। তবে এখনো পর্যন্ত জড়িতদের গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

তারা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এসআই/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝