ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শাহজাদপুরে চাইল্ড সাইট ফাউন্ডেশন পরিদর্শন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৯:২০ পিএম আপডেট: ০৫.০৫.২০২৬ ৯:৩৬ পিএম
X

সিরাজগঞ্জের শাহজাদপুরে চাইল্ড সাইট ফাউন্ডেশন পরিদর্শন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। 

মঙ্গলবার (৫ মে) বিকেলে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি গ্রামে অবস্থিত চাইল্ড সাইট ফাউন্ডেশন পরিদর্শনে যান তিনি। এ সময় প্রতিমন্ত্রী প্রতিবন্ধী শিশুদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় প্রতিবন্ধী শিশুরা একটি সংগীত পরিবেশন করে এবং তাদের হাতের কাজসহ বিভিন্ন ধরনের কাজকর্ম উপস্থাপন করে। এসব দেখে প্রতিমন্ত্রী মুগ্ধ হন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নূর নাহার বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান, অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, বিআরডিবির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, যুবদল নেতা জাহিদুল ইসলাম, চাইল্ড সাইট ফাউন্ডেশনের সিমিয়ন গালিভার, ড. ইশরাত জাহান, ড. রাজিন, জহুরুল ইসলাম জুয়েল প্রমুখ।

পরে প্রতিমন্ত্রী একটি গাছের চারা রোপণ করেন।

এসবি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝