ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাপশক'র সভাপতি মাহবুব, সম্পাদক কিবরিয়া
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৮:২২ পিএম
X

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বাপশক) অফিসার্স এসোসিয়েশন নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ঢাকার বাপশক প্রধান কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে মাহবুব-কিবরিয়া পরিষদ থেকে মো. গোলাম মাহবুব সভাপতি এবং এ টি এম গোলাম কিবরিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মো. গোলাম মাহবুব বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রশাসন বিভাগের প্রধান এবং এ টি এম গোলাম কিবরিয়া বাপশক ঢাকার প্রশাসন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

একই পরিষদ থেকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মাহমুদ হোসেন, অর্থ সম্পাদক মাসুদ রানা মণ্ডল, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সামসুদ্দোহা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মুন্সি মাকসুদ রানা (নাসিম), দপ্তর সম্পাদক মারুফ হোসেন, তথ্য ও প্রকাশনা সম্পাদক মো. সোলায়মান মিয়া এবং নারী বিষয়ক সম্পাদক মোছা. রোজিনা পারভীন নির্বাচিত হয়েছেন।

কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. হাবিবুর রহমান, মাসুদ আল আজাদ, মো. আবু তাহের ও মো. আলতাফ হোসেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আজিবর রহমান মোল্লা সহ-সভাপতি এবং সৈকত আহমেদ কার্যকরী সদস্য নির্বাচিত হন।

বাপশকের প্রধান কার্যালয়সহ ঢাকাস্থ বিভিন্ন প্রতিষ্ঠান এবং দেশের বিভিন্ন জেলার অধীনস্থ দপ্তরের কর্মকর্তারা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দুই বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করেন।

এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝