ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাভার-আশুলিয়ায় অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৫:৫৮ পিএম
X

ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন—রংপুরের মিঠাপুকুর উপজেলার ফুল মিয়া ও তৈয়ব আলী, নাটোরের বড়াইগ্রামের শাহ আলম, ভোলার চরফ্যাসনের আব্দুল মান্নান, গাজীপুরের কালিয়াকৈরের সুমন হোসেন এবং সাভারের মাইডেল (মাইডা)।

ডিবি জানায়, সোমবার রাতে আশুলিয়ার বুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পুড়িয়া হেরোইন ও ২১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে আশুলিয়ার কুটুরিয়া এলাকায় পৃথক অভিযানে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

এ ছাড়া সাভারের বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।

ডিবি পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ওএফ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝