ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বালিকা ফুটবলারসহ আহত ৫, খোঁজ নিলেন প্রতিমন্ত্রী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৫:৪৭ পিএম
X

গাজীপুরের কালীগঞ্জে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বালিকা ফুটবল দলের খেলোয়াড়সহ পাঁচজন আহত হয়েছেন। 

সোমবার (৪ মে) বিকেলে কালীগঞ্জ-টঙ্গী সড়কের পিপুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ‘নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা’-এ গাজীপুর সদর দলকে পরাজিত করে বিজয় অর্জনের পর বাড়ি ফিরছিল কালীগঞ্জের বালিকা ফুটবল দল। পথে তাদের বহনকারী সিএনজিটিকে পেছন দিক থেকে একটি অজ্ঞাত যানবাহন ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে সিএনজি চালকসহ মোট পাঁচজন আহত হন। আহতদের মধ্যে চারজনই ওই দলের খেলোয়াড়।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। গুরুতর আহত দুই খেলোয়াড়কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে তাদের একজন চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও সাবিহা নামে অপর খেলোয়াড় এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ছাড়া সিএনজি চালকসহ আরও দুই খেলোয়াড় প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।

মঙ্গলবার (৫ মে) সকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন খেলোয়াড়কে দেখতে যান। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

ঘটনার পর স্থানীয় ক্রীড়া সংগঠন ও এলাকাবাসী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। বর্তমানে আহতদের পরিবার ও সহকর্মীরা তাদের দ্রুত আরোগ্যের প্রত্যাশা করছেন।

আরএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝