ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জয়পুরহাটে কুরিয়ার সার্ভিসের গোডাউন থেকে ৫৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৫:৪৪ পিএম
X

জয়পুরহাট শহরের একটি কুরিয়ার সার্ভিসের গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সোমবার গভীর রাতে শহরের জানিয়ার বাগান এলাকায় অবস্থিত করতোয়া কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা মালামালের বাজারমূল্য প্রায় ৫৬ লাখ ৫ হাজার ৫০০ টাকা।

২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমান এবং র‍্যাব-৫-এর সদস্যরা অংশ নেন।

গোপন সংবাদের ভিত্তিতে গোডাউনটিতে তল্লাশি চালিয়ে ৫১টি কার্টনে রাখা ১৫ হাজার ৬৮৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং পাঁচ বস্তায় সংরক্ষিত ৭ হাজার ২০০ পিস নিষিদ্ধ ‘পদ্দাপুর’ জর্দা উদ্ধার করা হয়।

করতোয়া কুরিয়ার সার্ভিসের জয়পুরহাট শাখার ব্যবস্থাপক জিন্নাত রেহেনা বলেন, প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক পার্সেল আসে। নিয়ম অনুযায়ী কার্টন বা বস্তার ভেতরের পণ্য পরীক্ষা করার সুযোগ তাদের থাকে না। তবে তিনি প্রেরক বা প্রাপকের বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি।

২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা সিরাপের মূল্য প্রায় ৫৪ লাখ ২৫ হাজার টাকা এবং জর্দার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। সীমান্তবর্তী জেলা হওয়ায় জয়পুরহাটকে রুট হিসেবে ব্যবহার করে কুরিয়ারের মাধ্যমে এসব অবৈধ পণ্য দেশের বিভিন্ন স্থানে পাচারের পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় জয়পুরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জব্দ করা মালামাল ব্যাটালিয়নের সিজার স্টোরে সংরক্ষণ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তা ধ্বংস করা হবে বলে জানিয়েছে বিজিবি।

এসআইএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝