ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কুশিয়ারা–কালনী নদী থেকে বালু উত্তোলন: হুমকির মুখে বাঁধ ও ফসলি জমি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৫:২৮ পিএম
X

হবিগঞ্জের আজমিরীগঞ্জে কুশিয়ারা–কালনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। গভীর রাতে ড্রেজার মেশিন ব্যবহার করে একটি প্রভাবশালী চক্র বালু উত্তোলন করছে—এমন অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে দেখা গেছে, ড্রেজার মেশিনের মাধ্যমে নদী থেকে বালু তুলে স্টিল বোটে করে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। পরে সেগুলো আজমিরীগঞ্জের বিভিন্ন এলাকায় আনলোড করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। এতে আশপাশের ফসলি জমি ক্ষতির ঝুঁকিতে পড়েছে।

স্থানীয়রা জানান, একটি সংঘবদ্ধ চক্র এই বালু উত্তোলনের সঙ্গে জড়িত। তাদের প্রভাবের কারণে অনেকেই মুখ খুলতে সাহস পান না। কোনো নিয়মনীতি তোয়াক্কা না করেই চলছে বালু উত্তোলন। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং তীরবর্তী এলাকার মাটি দুর্বল হয়ে পড়ছে।

ভুক্তভোগীরা আশঙ্কা করছেন, দ্রুত এই অবৈধ কার্যক্রম বন্ধ না হলে ভবিষ্যতে নদীর বাঁধও হুমকির মুখে পড়বে। একই সঙ্গে বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

স্থানীয়দের দাবি, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দ্রুত অভিযান চালিয়ে জড়িতদের আইনের আওতায় আনা হোক; অন্যথায় বড় ধরনের ক্ষতির মুখে পড়বে নদী ও জনপদ।

এমআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝