ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভোলায় লঞ্চে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ যুবক আটক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৫:০২ পিএম
X

ভোলা সদর উপজেলায় ইলিশা এলাকায় একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গুলি ও ২ কেজি গাঁজাসহ মো. জাকির হোসেন নামের এক যুবককে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (০৫ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি দল সদর উপজেলার ইলিশা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় ঢাকা থেকে চরফ্যাশনের বেতুয়াগামী এমভি কর্ণফুলি-১৩ লঞ্চে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গুলি ও দুই কেজি গাঁজাসহ মো. জাকির হোসেন নামে এক যুবককে আটক করা হয়।

আটক জাকির ভোলা সদর উপজেলার কোরালিয়া খায়েরহাট এলাকার বাসিন্দা। তিনি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এবং একাধিক মামলার আসামি বলে জানা গেছে।

আটককৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এএম/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝