ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ট্রেনে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু ১৩ মে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২:২৮ পিএম আপডেট: ০৭.০৫.২০২৬ ১১:২৯ এএম
ফাইল ছবি
X
Advertisement

ফাইল ছবি

আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৩ মে থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। ঈদের পর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে।

সূচি অনুযায়ী, ১৩ মের টিকিট ২৩ মে, ১৪ মের টিকিট ২৪ মে, ১৫ মে টিকিট ২৫ মে, ১৬ মের টিকিট ২৬ মে এবং ১৭ মে টিকিট ২৭ মে'র বিক্রি হবে।

ফিরতি যাত্রায় ৩১ মের টিকিট বিক্রি হবে ২১ মে, ০১ জুনের টিকিট ২২ মে, ০২ জুনের টিকিট ২৩ মে, ০৩ জুনের টিকিট ২৪ মে এবং ০৪ জুনের টিকিট ২৫ মে বিক্রি হবে।

রেলওয়ের নির্দেশনায় বলা হয়েছে, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট নেওয়ার সুযোগ থাকবে।

এছাড়া, ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রার টিকিট কোনো অবস্থাতেই রিফান্ডযোগ্য নয়। যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

ঈদের ফিরতি যাত্রার টিকিট নির্ধারিত তারিখ অনুযায়ী প্রতিদিন সকাল ৮টা থেকে ইস্যু করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement