ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চাটমোহরে দিনে-দুপুরে দোকানের তালা ভেঙে স্বর্ণালংকার চুরি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১০:৫৪ এএম আপডেট: ০৫.০৫.২০২৬ ১২:৪৬ পিএম
X

পাবনার চাটমোহরে দিনে দুপুরে একটি দোকানের তালা ভেঙে ১২ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। দিনের বেলায় ব্যস্ততম এলাকায় চুরির বিষয়টি নিয়ে ব্যবসায়ী মহলে আতঙ্ক বিরাজ করছে। 

জানা গেছে, সোমবার বিকেল ৩টার দিকে চাটমোহর পৌর সদরের মির্জা মার্কেট এলাকার তামিম জুয়েলার্সের তালা ভেঙে সাড়ে চার ভরি স্বর্ণ এবং রুপার অলংকার চুরি করে নিয়ে যায় ৬ সদস্যের একটি চোরের দল। ওই সময় জুয়েলার্সের মালিক তৌহিদুল ইসলামসহ অন্যরা দুপুরের খাবার খেতে বাহিরে ছিলেন। 

তামিম জুয়েলার্সের মালিক তৌহিদুল বলেন, 'আমি বাইরে থেকে ১০ মিনিট পর দোকানে এসে দেখি আমার দোকানের তালা ভাঙ্গা, সিন্দুক ভাঙ্গা। চোরেরা আমার দোকানে থাকা ১২ লক্ষাধিক টাকার সোনা এবং রুপা চুরি করে নিয়ে গেছে।'

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা বলেন, 'আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখা গেছে ৬ সদস্যের একটি দল এই চুরির সাথে জড়িত রয়েছে। আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'

এদিকে একাধিক ব্যক্তির সাথে আলাপকালে জানা গেছে, তামিম জুয়েলার্সের দক্ষিণ পাশে হৃদয় হোটেলে প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পাবনা, বড়াইগ্রাম, গুরুদাসপুর, তাড়াশ, ভাঙ্গুড়া,ফরিদপুরসহ বিভিন্ন এলাকার অসংখ্য অপরিচিত মানুষদের আসা যাওয়া রয়েছে। 

নাম প্রকাশ না করা শর্তে অনেকে বলেন, এই চুরির ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলে মনে হচ্ছে। 

২০১৩ সালে ২৭ রমজান ইফতারের পূর্ব মুহূর্তে পৌর সদরের দোলবেদীতলার সন্দ্বীপ জুয়েলার্সে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে। সে সময় ডাকাত দল অস্ত্রের মুখে ৬০/৭০ ভরি স্বর্ণালংকার লুট করে মাইক্রোবাসযোগে পালিয়ে যায়।

আরআর/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝