ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকা আয়কর আদায়: এনবিআর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:০৪ পিএম
X

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট ফাঁকিকৃত কর উদঘাটন ও আদায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

২০২৪ সালের ডিসেম্বরে ইউনিটটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পর থেকে চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত প্রায় ৩ হাজার ৩০০টির বেশি আয়কর নথিতে করফাঁকির অভিযোগের অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তদন্তে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় ৭ হাজার কোটি টাকা করফাঁকির তথ্য উদঘাটিত হয়েছে। এর মধ্যে চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত মোট ৫৩২ কোটি টাকা ফাঁকিকৃত আয়কর সরকারি কোষাগারে জমা নিশ্চিত করা হয়েছে। পুনরুদ্ধারকৃত রাজস্বের মধ্যে শুধু চলতি অর্থবছরেই ৪১৪ কোটি টাকা আদায় করা হয়েছে।

সূত্র জানায়, বিভিন্ন করবর্ষে ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এসব আয়কর ফাঁকি দিয়েছে। পরে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অনুসন্ধানে করফাঁকির বিষয় প্রমাণিত হওয়ায় অনেক করদাতা এ-চালানের মাধ্যমে ফাঁকিকৃত কর পরিশোধ করেছেন।

এনবিআর সংশ্লিষ্টরা জানান, রাজস্ব খাতে করফাঁকি কমানো, আয়কর আইন পরিপালনের সংস্কৃতি গড়ে তোলা এবং স্বচ্ছ ও ন্যায্য কর আদায় নিশ্চিত করতে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট গঠন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইতোমধ্যে অর্জিত সাফল্য প্রমাণ করে যে, এ ইউনিট শুধু রাজস্ব পুনরুদ্ধারই নয়, করদাতাদের মধ্যে আইন মেনে চলার প্রবণতা বৃদ্ধি ও কর সংস্কৃতির বিকাশে কার্যকর ভূমিকা রাখছে।

সূত্র মতে, ইউনিটটির প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়ানো গেলে রাজস্ব আহরণে আরও ইতিবাচক পরিবর্তন আসবে।

এ বিষয়ে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর কমিশনার ড. লুৎফুন্নাহার বেগম বলেন, “আয়কর ফাঁকি উদঘাটনে কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন।”

তিনি আরও বলেন, “ফাঁকিকৃত কর আদায়ের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে ইউনিটের কার্যক্রম আরও বেগবান ও বিস্তৃত করা হবে।”

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝