ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ৫:৩২ পিএম
X

মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে দুর্নীতি দমন কমিশন (দুদক) হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ভাটেরা বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া উত্তর কুলাউড়া উচ্চবিদ্যালয়কে শুভেচ্ছা পুরস্কার এবং কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী উত্তরা রায় লক্ষ্মীকে সেরা বক্তার পুরস্কার প্রদান করা হয়।

বিতর্ক শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও মহতোছিন আলী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফয়জুর রহমান ছুরুকের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্নীতি শুধু সরকারি খাতে সীমাবদ্ধ নয়; এটি ব্যক্তি ও সমাজের সর্বস্তরে বিদ্যমান। এটি প্রতিরোধে প্রয়োজন আন্তরিক সততা ও দেশপ্রেম। তিনি শিক্ষার্থীদের দুর্নীতির বিরুদ্ধে সচেতন দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি (অব.) অধ্যক্ষ মো. আবুল মনসুর, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম. শাকিল রশীদ চৌধুরী, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, ভাটেরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়সার আহমদ, কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন এবং কমিটির সদস্য ফ্লোরা বাবলী তালাং।

বিতর্কে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, প্রভাষক গায়ত্রী চক্রবর্তী এবং সহকারী শিক্ষক প্রসেনজিৎ পাল।

এসআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝