ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বরগুনায় ইয়াবাসহ গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা বহিষ্কার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ৪:৩৬ পিএম
X
Advertisement

বরগুনা জেলা ছাত্রদলের সহ-স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত রহমান অভিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (৩ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের আরাফাত রহমান অভির সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে পাথরঘাটা পৌর শহরের ইমন আলী সড়ক এলাকায় অভির বাসায় পুলিশ অভিযান চালিয়ে তার ঘর থেকে ৫১০টি ইয়াবা উদ্ধার করে। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, আরাফাত রহমান অভি পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ছিলেন এবং তিনি পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইমন আলী সড়ক এলাকার বাসিন্দা।

বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি মো. সানাউল্লাহ সানি বলেন, মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পাথরঘাটা থানা পুলিশ আরাফাত রহমান অভিকে গ্রেপ্তার করে। সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার স্বার্থে বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলকে অবহিত করা হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে সংগঠন থেকে বহিষ্কার করেন।

ইএইচ/আরএন

আইএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement