ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইয়াবাসহ ২ ব্যবসায়ী আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ৩:৫২ পিএম
X

পটুয়াখালীর দশমিনায় মাদক বিক্রির ২ লাখ টাকা ও ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের দশমিনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে নবাব কাচারি ব্রিজের ওপর থেকে তাদের আটক করা হয়।

আটককৃত নিরব (২০) ও রুবেল মৃধা (৩০) ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বগুড়া গ্রামের বাসিন্দা।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম দ্য ডেইলি অবজারভারকে বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনাকালে তাদের আটক করে। সে সময় তল্লাশি করে তাদের নিকট থেকে মাদক বিক্রির ২ লাখ টাকা ও ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়।'

তিনি বলেন, 'আটক ওই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।'

এসটি/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝