ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ৯:৫১ এএম
X

টাঙ্গাইলে ট্রাক ও পিকআপের সংঘর্ষে দু'জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। সোমবার ভোরে সদর উপজেলার রাবনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ শরিফ বলেন, 'মহাসড়কের যমুনা সেতুগামী একটি ট্রাক রাবনা বাইপাসের ফ্লাইওভারের ওপরে একটি পিকআপকে অতিক্রম করতে গেলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু'জন নিহত ও দু'জন আহত হন। নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'

তিনি বলেন, 'আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝