ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পশ্চিমবঙ্গে ভোট গণনা শুরু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ৯:৪০ এএম আপডেট: ০৪.০৫.২০২৬ ৩:১১ পিএম
X

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। সোমবার সকাল থেকেই বিভিন্ন গণনাকেন্দ্রে প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন।

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের গণনাকেন্দ্রে সকালেই উত্তেজনা দেখা যায়। সেখানে বিজেপি নেতা কৌস্তুভ বাগচীকে দেখে ‘জয় বাংলা’ স্লোগান দেন তৃণমূল সমর্থকেরা। পাল্টা তৃণমূল প্রার্থী ও চলচ্চিত্র নির্মাতা রাজ চক্রবর্তীকে লক্ষ্য করে বিজেপি সমর্থকেরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দেন। দুই পক্ষের স্লোগান-পাল্টা স্লোগানে কেন্দ্রের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে, জগদ্দল আসনের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম অভিযোগ করেছেন, নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তাকে গণনাকেন্দ্রে প্রবেশ করতে বাধা দিচ্ছেন।

অন্যদিকে, বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়, অর্জুন সিং এবং আরজি কর-কাণ্ড নির্যাতিতার মা রত্না দেবনাথ এরই মধ্যে গণনাকেন্দ্রে প্রবেশ করেছেন। 

রত্না দেবনাথ গণনার আগের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, মেয়ের বিচার না পাওয়া পর্যন্ত তার লড়াই চলবে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হচ্ছে। এরপর ইভিএম খুলে মূল ভোট গণনা শুরু হবে। গণনা কেন্দ্রগুলোতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্য পুলিশের পাশাপাশি সশস্ত্র পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।

আর কয়েক ঘণ্টার মধ্যেই স্পষ্ট হয়ে যাবে, পশ্চিমবঙ্গে ক্ষমতায় প্রত্যাবর্তন না কি পরিবর্তন- সেই বহুল প্রতীক্ষিত ফলাফল।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝