ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে ২ লাখ টাকা জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১০:২৪ পিএম
X
Advertisement

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রাজার বাজার বালুমহালের পার্শ্ববর্তী বাঁশতলা গুচ্ছগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আনোয়ার। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শম্ভু কুমার দেবকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আনোয়ার জানান, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

এমএসজেএ/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement