ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যশোরে ৩৬০০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার, স্বামী পলাতক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১০:১৯ পিএম
X
Advertisement

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ১২ ঘণ্টার ব্যবধানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে এক নারীকে কারাগারে পাঠানো হয়েছে, আরেকজন পুরুষ আসামির বিরুদ্ধেও মামলা হয়েছে।

রোববার দুপুরে শহরের উপশহর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে রোজিনা সাইফুল নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তিনি উপশহরের এ-ব্লকের আব্দুল মান্নানের বাড়ির ভাড়াটিয়া সাইফুল ইসলামের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে রোজিনার বাসা থেকে ৩ হাজার ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় রোজিনা ও তার পলাতক স্বামী সাইফুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেছেন উপপরিদর্শক রাফিজা খাতুন। পরে রোজিনাকে রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে, একই জেলার কোতয়ালী মডেল থানাধীন এলাকায় পৃথক অভিযানে রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে ৬ হাজার ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তিনি যশোর পৌরসভার শংকরপুর চোপদারপাড়া এলাকার বাসিন্দা ও মৃত আউয়াল মোল্লার ছেলে।

অধিদপ্তর জানায়, শনিবার সকালে মনোহরপুর বাজার এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে প্রথমে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। পরে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ১১টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে আরও ১ হাজার ২০০ পিস ট্যাবলেট জব্দ করা হয়।

এ অভিযানে মোট ৬ হাজার ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও একটি বাসের টিকিট জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

এসকেআর/এসআর

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement