ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাভার-আশুলিয়ায় ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ৭:১৬ পিএম
X

সাভার ও আশুলিয়া এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. সাইদুল ইসলাম।

তিনি জানান, শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত সাভারের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—সাভার থানার হেমায়েতপুর জয়নাবাড়ী এলাকার কোরান আলী (৪৫), সজিব (২৩) ও ইমান আলী (৩৫); একই থানার বিরুলিয়া কমলাপুর এলাকার চঞ্চল লুইচ রোজারিয়া (৫০) ও শান্ত ইসলাম (৩৪); এবং সামাইর এলাকার ইউনুস (৩৫) ও মাইদুল (৩২)।

ডিবি পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে একাধিক টিম সাভার-আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালায়। শনিবার রাতে জয়নাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে কোরান আলী, সজিব ও ইমান আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

একই সময়ে কমলাপুর এলাকায় পৃথক অভিযানে চঞ্চল লুইচ রোজারিয়া ও শান্ত ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৬৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৬৫ হাজার টাকা।

রোববার ভোরে সামাইর এলাকায় অভিযান চালিয়ে ইউনুস ও মাইদুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩৩ হাজার টাকা।

ডিবির পরিদর্শক মো. সাইদুল ইসলাম আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে কোরান আলী ও চঞ্চল লুইচ রোজারিয়ার বিরুদ্ধে পূর্বেও মাদকসংক্রান্ত মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ওএফ/এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝