ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১১:৫১ এএম আপডেট: ০৩.০৫.২০২৬ ১১:৫২ এএম
X

নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে এন বি এস রাসেলকে সভাপতি ও জিয়াউর রহমান রাহানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত ৩৭ সদস্য বিশিষ্ট নোয়াখালী জেলা কমিটি অনুমোদন করা হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় সভাপতি পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতাকারী ছাত্রনেতা আনোয়ার হোসেন রকিকে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্ত হন নাজিম উদ্দিন রনি। সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্ত হন ছাত্রনেতা আকবর হোসেন।

এছাড়াও, নবগঠিত ৩৭ সদস্য বিশিষ্ট কমিটিতে ১৪ জন সহ-সভাপতি, ১৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক, দ'জন সহ-সাধারণ সম্পাদকসহ একজন প্রচার, একজন দপ্তর ও একজন সাহিত্য-প্রকাশনা বিষয়ক সম্পাদক রয়েছেন।

কমিটি গঠনের দিন থেকে আগামীর ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নতুন দায়িত্বপ্রাপ্তদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়।

এমআর/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝