ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পাথরঘাটায় ছাত্রদল নেতার বাসায় ইয়াবার মজুত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১১:২৮ এএম
X

বরগুনার পাথরঘাটায় জেলা ছাত্রদলের এক নেতার বসতঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের ইমন আলী রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মো. আরাফাত রহমান (অভি) পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। তিনি বরগুনা জেলা ছাত্রদলের সহ-সম্পাদক এবং পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পুলিশ তার নিজ বাসায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সে সময় ঘরের ভেতর তল্লাশি চালিয়ে ৫১০ পিস অবৈধ ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। পাশাপাশি মাদক বিক্রির সন্দেহে নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক শনিবার দিবাগত রাতে বলেন, 'পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই বাসায় অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া ইয়াবা ও নগদ অর্থ জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।'

আইএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝