ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১১:১১ এএম
X
Advertisement

১৯৯৩ সালে প্রতিষ্ঠিত মোংলা বন্দর কর্তৃপক্ষের অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার খুলনার খালিশপুরস্থ পোর্ট অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। 

অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সহ সভাপতি-১ মো. মাহফুজুর রহমান, সহ সভাপতি-২ মেহেফুজুর রহমান, সহ সাধারণ সম্পাদক-১ ড. মতিউর রহমান, সহ সাধারণ সম্পাদক-২ মো. মাকরুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক, শিরিন আফরোজ অনু, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম কাওসার, কোষাধ্যক্ষ মো. নিয়ামুর রহমান, সদস্য মো. বজলুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দসহ এবং বন্দরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষের সকল কর্মকর্তাবৃন্দ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। সভায় অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ করণীয় এবং বিভিন্ন কর্মপন্থা নির্ধারণের পাশাপাশি কর্মকর্তাদের বিভিন্ন দাবি দাওয়ার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

সাধারণ সভার আনুষ্ঠানিকতা শেষে একটি পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আনন্দ আয়োজনে কর্মকর্তাদের পরিবারের সদস্যবৃন্দও অংশগ্রহণ করেন। এই আয়োজনের ফলে কর্মকর্তাদের নিজেদের এবং তাদের পারষ্পরিক পরিবারের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি আরও বৃদ্ধি পেয়েছে।

এসএম/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement