ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পরীক্ষার মাঝেই স্কুলছাত্রীর আত্মহত্যা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১০:৪০ পিএম
X
Advertisement

কক্সবাজারের পেকুয়া উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে তাজমিন তাজনোভা (বাপ্পি) (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। তিনি মগনামা ইউনিয়নের মটকাভাঙা এলাকার মৃত আবু ছৈয়দের মেয়ে এবং মগনামা উচ্চ বিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

শনিবার (২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পরিবারের অগোচরে নিজ কক্ষে তাজমিন এ ঘটনা ঘটান। পরে তার বড় ভাই দেলোয়ার হোসেন খোঁজ নিতে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। স্বজনরা দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পেছনে সম্ভাব্য কারণ নিয়ে এলাকায় নানা গুঞ্জন থাকলেও এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম বলেন, একজন কিশোরীর মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আলম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

এনইউ/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement