ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পারল না বাংলাদেশ, সিরিজে ১-১ সমতায় নিউজিল্যান্ড
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৯:৩৩ পিএম
X

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হেরে গেছে স্বাগতিক বাংলাদেশ। ৬ উইকেটের জয়ে তিন ম্যাচ সিরিজে সমতা ফিরিয়েছে সফরকারী নিউজিল্যান্ড।

শনিবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ ৯০ বলে ১০৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে কিউইরা। এই জয়ে সিরিজে ১-১ সমতা হয়।

এর আগে প্রথম টি-টোয়েন্টিতে জয় পায় বাংলাদেশ, আর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান কিছুটা আক্রমণাত্মক শুরু করলেও ১০ বলে ১৬ রান করে ফিরে যান। প্রথম দুই ওভারে ১৭ রান তোলার পরই ধস নামে টাইগারদের ইনিংসে।

২১ রানে প্রথম উইকেট হারানোর পর দ্রুতই আরও উইকেট হারায় বাংলাদেশ। ৩৫ রানে তিন উইকেট পতনের পর অধিনায়ক লিটন দাস ১৭ বলে ২৩ রান করে আউট হন।

মাঝে কিছুটা প্রতিরোধ গড়েন তাওহীদ হৃদয়। ২৪ বলে ৩৩ রানের ইনিংসে সর্বোচ্চ রান আসে তার ব্যাট থেকে। তবে বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৮ জন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরও ছুঁতে পারেননি।

টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৩ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। ২৫ রানে ৩ উইকেট হারায় কিউইরা।

পরবর্তীতে মেহেদী হাসানের শিকারে আরও চাপে পড়ে নিউজিল্যান্ড। তবে চতুর্থ উইকেটে বড় জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বেভন জ্যাকবস ও ডিন ফক্সক্রফট। তাদের ৪০ বলে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় নিশ্চিত হয় সফরকারীদের।

৩১ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বেভন জ্যাকবস।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝