Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫৫      

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে, ৮০ শতাংশই নারী: সিলেটে প্রধানমন্ত্রী

প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ২:৪৯ পিএম   (ভিজিট : ৩৮)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার ৮০ শতাংশই হবে নারী। এদের দায়িত্ব হবে গ্রামে ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে পৌঁছানো, পাশাপাশি শহরেও কাজ করা।

শনিবার (২ মে) দুপুর সাড়ে ১২টায় সিলেট নগরের সুরমা নদীর উভয় তীরের সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে নগর ভবনে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শহরকেন্দ্রিক কিছু স্বাস্থ্যসেবা থাকলেও এখনো তা পুরোপুরি গ্রামে পৌঁছায়নি। আমরা চাই আরও বেশি নাগরিকের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে। মানুষ অসুস্থ হওয়ার আগে যদি স্বাস্থ্য বিষয়ে সচেতন করা যায়, তাহলে পরবর্তীতে চিকিৎসকের কাছে গেলে তারা আরও ভালো সেবা পাবে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করেছি, যার ৮০ শতাংশই নারী। এদের দায়িত্ব হবে গ্রামে ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে পৌঁছানো, পাশাপাশি শহরেও কাজ করা। তারা মানুষকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করবে, বিশেষ করে নারীদের। কোন খাবার খেলে হৃদরোগ হবে না, কোন খাবার খেলে কিডনি রোগের ঝুঁকি কমবে—এসব বিষয়ে তারা সচেতনতা সৃষ্টি করবে। আমাদের লক্ষ্য দেশের মানুষকে সুস্থ রাখা এবং স্বাস্থ্য বিষয়ে সচেতন করা।

তিনি আরও বলেন, অসুস্থ মানুষের সংখ্যা কমে গেলে চিকিৎসা সেবার ওপর চাপ কমবে এবং স্বাস্থ্য খাতে সেবা দেওয়া আরও সহজ হবে।

তারেক রহমান বলেন, দেশের অনেক স্থানে বন্ধ হয়ে পড়ে থাকা কলকারখানা দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনে সেগুলো বেসরকারি খাতে দেওয়া হবে, যাতে আগ্রহী উদ্যোক্তারা এগুলো পরিচালনা করতে পারেন। এতে সারাদেশে কর্মসংস্থান সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সম্পৃক্ত করে কর্মসংস্থান বাড়ানোর চেষ্টা চলছে। পাশাপাশি ভোকেশনাল ইনস্টিটিউটগুলোকে আরও কার্যকর করা হবে, যাতে শিক্ষার্থীরা দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায়।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানের বাসা থেকে রওনা হয়ে সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান এবং জেলা প্রশাসক সারওয়ার আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close