ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হোমনায় ভাইয়ের ঘুষিতে ভাইয়ের মৃত্যুর অভিযোগ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১১:৫৭ এএম
নিহত
X

নিহত

হোমনায় রাস্তায় বালু রাখাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ঘুষিতে মানিক মিয়া (৫০) নামের এক জ্যাঠাতো ভাইয়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার আসাদপুর ইউনিয়নের তেভাগিয়া গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে নিহতের স্ত্রী কাজল আক্তার বাদী হয়ে চাচাতো ভাই মো. শাহ আলমকে একমাত্র আসামি করে গতকাল শুক্রবার রাতে হোমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় এখনো কোনো গ্রেপ্তার হয়নি।

হোমনা থানার তদন্ত পরিদর্শক দীনেশ দাশ গুপ্ত বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদন এলেই মৃত্যুর বিষয়টি পরিষ্কার হওয়া যাবে।

কেএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝