ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাজবাড়ীতে হেরোইনসহ আটক ১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১০:৪৭ এএম
X

রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭৫ পুরিয়া হেরোইনসহ রিপন মুন্সি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২ মে) সকালে এক প্রেস নোটে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল। গ্রেফতারকৃত রিপন মুন্সি রাজবাড়ী সদর উপজেলার বানিবহ এলাকার আবুল খায়েরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ী সদর থানাধীন খানখানাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানি দল রাজবাড়ী-গোয়ালন্দঘাট-কুষ্টিয়া মহাসড়কের পাশে অভিযান পরিচালনা করে। এ সময় দৌলতদিয়া-কুষ্টিয়া মহাসড়কে অবস্থিত বন্ধ থাকা মেসার্স খাজা ট্রেডার্সের রড-সিমেন্টের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭৫ (পঁচাত্তর) পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ীর অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝