ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভোলায় দুই ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৪:৫৫ পিএম আপডেট: ০১.০৫.২০২৬ ৪:৫৮ পিএম
X

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে নামতেই জেলেদের জালে ধরা পড়েছে রুপালি ইলিশ। আর সেই ইলিশ ঘিরেই ভোলার মাছঘাটে দেখা গেছে উৎসবের আমেজ। ভোলা সদর উপজেলার তুলাতলী মাছঘাটে শুক্রবার সকালে দুটি বড় ইলিশ মাছ বিক্রি হয়েছে ১০ হাজার টাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালীর জেলে ইউসুফ মাঝি সকালে মেঘনা নদীর নামার খাল এলাকায় জাল ফেলেন। নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনের শিকারে তার জালে ধরা পড়ে বেশ কিছু ইলিশ। এর মধ্যে বড় আকারের দুটি ইলিশের মোট ওজন ছিল প্রায় ২ কেজি ৭০০ গ্রাম। মাছ দুটি নিয়ে তিনি তুলাতলী মাছঘাটে আসেন।

ঘাটের আড়তদার মো. মঞ্জুর আলমের গদিতে ওই দুই ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি হয়। পরে মাছ দুটি বরিশালের মোকামে পাঠানো হলে সেখানে আরও বেশি দামে, প্রায় ১২ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে বলে জানান তিনি।

আড়তদার মঞ্জুর আলম আরও বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে সরকার মার্চ-এপ্রিল দুই মাস মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর আজ ভোর থেকেই জেলেরা নদীতে নামতে শুরু করেছেন। নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনে জেলেদের জালে খুব একটা মাছ ধরা না পড়লেও নোয়াখালীর জেলে ইউসুফ মাঝির জালে বেশ প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়ে। এসব ইলিশ তিনি ঘাটে এসে ৫০ হাজার টাকায় বিক্রি করেন।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, দুই মাসের নিষেধাজ্ঞার সুফল জেলেরা ইতোমধ্যে পেতে শুরু করেছেন। ইউসুফ মাঝির সাফল্য তারই প্রমাণ। যদিও শুরুতে মাছের পরিমাণ কিছুটা কম থাকতে পারে, তবে বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে নদীতে পানির প্রবাহ বৃদ্ধি পেলে জেলেদের জালে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরা পড়বে বলে আমরা আশাবাদী।

তিনি আরও বলেন, সরকারের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং জেলেদের আর্থিক অবস্থারও উন্নতি হবে।

এসইউ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝