ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চাটমোহরে ৪ দালালের কারাদণ্ড, ২‌ ডায়াগস্টিক সেন্টারকে জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৪:১৫ পিএম আপডেট: ০১.০৫.২০২৬ ৭:২৬ পিএম
X

পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা নারী দালালের মাধ্যমে হাসপাতালে আসা রোগীদের ভুল বুঝিয়ে হাসপাতাল সংলগ্ন এলাকার অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে পরীক্ষা-নিরীক্ষার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো।

এমন অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার চার নারী দালালকে আটক করে স্থানীয়রা। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুলের কাছে তাদেরকে হাজির করলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে তাদেরকে হাজির করেন। আদালত তাদের তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- পৌর সদরের আফ্রাত পাড়া মহল্লার শাহ আলমের স্ত্রী রহিমা (৩৩), নতুন বাজার এলাকার অনিতা (৪৫), দোলং মহল্লার রাজিব হোসেনের স্ত্রী জেসমিন আক্তার (৩৭) ও নার্গিস (৩০)।

এদিকে, ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে হাসপাতাল গেটে অবস্থিত পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে বৈধ কাগজপত্র না থাকা ও বিভিন্ন অপরাধে ২০ হাজার টাকা নগদ জরিমানা ও এক মাসের জন্য কার্যক্রম স্থগিতাদেশ দেন। 

একইসঙ্গে চৌধুরীপাড়ায় অবস্থিত দি পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে বৈধ কাগজপত্র না থাকা ও ডায়াগনস্টিকের সঠিক সরঞ্জামাদি না থাকায় ১০ হাজার টাকা নগদ জরিমানা ও ৩০ দিনের মধ্যে সকল বৈধ কাগজপত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার নিকট জমা দেওয়ার আদেশ দেন। 

এ সময় উপস্থিত ছিলেন- চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  ফয়সাল মাহমুদ, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. হুমায়ুন কবির, চাটমোহর ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রফিকুল ইসলামসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আরআর/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝