ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পোরশায় নাহার ফিলিং স্টেশনকে জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৩:৪২ পিএম আপডেট: ০১.০৫.২০২৬ ৭:১২ পিএম
X

নওগাঁর পোরশায় তেল কম দেওয়ার অভিযোগে নাহার ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, উপজেলার সরাইগাছি মোড়ে মেসার্স নাহার ফিলিং স্টেশনে লিটারে আড়াই টাকার ডিজেল কম দিচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে ইউএনও এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম সেখানে উপস্থিত হয়ে তথ্য যাচাই-বাছাই করে এর সত্যতা পান। যা ভোক্তা প্রতারণার শামিল। এ অপরাধের প্রেক্ষিতে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর বিভিন্ন ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায়  ফিলিং স্টেশনটিকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারি বিধি অনুযায়ী সঠিক পরিমাপে জ্বালানি তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি এর যন্ত্রাংশ মেরামতের দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। 

এ বিষয়ে ইউএনও রাকিবুল ইসলাম বলেন, 'ফিলিং স্টেশনে জ্বালানি তেলের ওজন, পরিমাপ কম ও মজুত যে করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ সময় পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। 

আরইউ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝