ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গোয়ালন্দে থানার পাশে জুয়েলার্সের দোকানে চুরি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:০৭ পিএম
X

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার প্রবেশপথের পাশের বিপাশা জুয়েলার্সে নগদ টাকা ও রুপার গয়নাসহ ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (২৯ এপ্রিল) রাতে থানা থেকে মাত্র ১৫০ ফুট দূরে বিপাশা জুয়েলার্সে এই চুরির ঘটনা ঘটে।

বিপাশা জুয়েলার্সের মালিক বাবলু বেপারী জানান, আমি রাত ৯টার দিকে দোকানের সবকিছু গুছিয়ে তালা দিয়ে বের হই। বাড়িতে যাওয়ার সময় দোকানের শাটারের তালা লাগিয়ে বাড়িতে চলে যাই। সকাল ১০টার সময় বাড়ি থেকে দোকানের সামনে এসে দেখি দোকানের শাটারটি বাঁকা হয়ে রয়েছে। তখন আমি দোকানের তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখি দোকানের শোকেসের দুটি তালা ভাঙা। শোকেসে সাজানো ছিল ৯০ থেকে ১০০ ভরি রুপার বিভিন্ন গহনা—সেগুলো কিছুই নেই। তাছাড়া ড্রয়ারে ছিল নগদ ৫ হাজার টাকা, সেগুলোও নিয়ে গেছে। আমার প্রায় ২ লাখ ৭০ হাজার টাকার মতো রুপা চুরি হয়েছে।

তবে স্থানীয়রা বিস্ময় প্রকাশ করে বলেন, দোকানের শাটারটি যেভাবে বাঁকা হয়ে রয়েছে, তাতে এর মধ্যে কোনো লোক ঢুকতে পারবে না। তাহলে কীভাবে এই দোকান থেকে এত মালামাল চুরি হলো, বিষয়টি চিন্তার। পাশের দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখলে বিষয়টি বোঝা যেতে পারে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চোরকে চিহ্নিত করতে সিসি ক্যামেরার রেকর্ড পর্যবেক্ষণ করছি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝