ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
উখিয়ায় পাহাড়ি লেকে ভেসে উঠল রোহিঙ্গা নারীর মরদেহ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৪:৫৭ পিএম
X
Advertisement

কক্সবাজারের উখিয়া উপজেলায় একটি পাহাড়ি লেক থেকে মরিজান বেগম (২৮) নামের এক রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টার দিকে উখিয়ার তুর্কি পাহাড় এলাকায় ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্প (বর্ধিত)–এর এস-৪, বি-৭ ব্লক সংলগ্ন একটি লেকে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

নিহত মরিজান বেগম উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৬ ব্লকের বাসিন্দা হাসেম উল্লাহর স্ত্রী। তিনি চার সন্তানের জননী ছিলেন।

রোহিঙ্গা ক্যাম্পে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ১৪ এপিবিএন ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার শৈলন চাকমা জানান, শেড মাঝিদের মাধ্যমে খবর পেয়ে ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুল হক বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

এফএ/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement