ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১০:৩৫ পিএম আপডেট: ৩০.০৪.২০২৬ ১০:১৯ এএম
X

সাতক্ষীরায় র‍্যাব-৬ এর অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মোট ১৫৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় বুধবার (২৯ এপ্রিল) ভোর ৪টা ৫০ মিনিটে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার দেবহাটা থানাধীন সুশীলগাতি এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে মো. ইয়াকুব খান (২৯), পিতা মৃত ইলিয়াস খান এবং মো. নাজিম উদ্দিন (৪১), পিতা আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়। তারা সাতক্ষীরা সদর উপজেলার সুশীলগাতি এলাকার বাসিন্দা।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৫৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

পরবর্তীতে উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারদের সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসএমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝