ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সোনারগাঁওয়ে ১৩ ড্রাম ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১০:৩১ পিএম
X

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত রাখা প্রায় ২,৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি পিকআপে তেল পরিবহনের সময় সোনারগাঁও থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

জানা যায়, পিকআপে ১৩টি ড্রামে মজুতকৃত ডিজেল চট্টগ্রাম থেকে ঢাকায় পাচারের চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ৪(ক) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানের মালিক শাকিলকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

জব্দকৃত তেল সরকারি নির্ধারিত মূল্যে নিলামে বিক্রি করা হবে এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, “অবৈধ মজুত ও বাজারে অস্থিরতা সৃষ্টির অপরাধে এ জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

অভিযানে সোনারগাঁও থানা পুলিশ, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান এবং ইউপি সদস্য রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এইচএমআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝